1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পাকিস্তানের শিল্পী রাহাত ফতেহ আলী খান আসছেন ঢাকায়

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ গননা করুন
ফতেহ আলী খান

একতা ডেস্কঃ আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্পিরিটস অব জুলাই’ আয়োজিত চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী। ‘ইকোস অব রেভোলিউশন নামের এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও অংশ নেবেন আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ এবং র‍্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নান। এই কনসার্টের বিস্তারিত জামাতে গতকাল শুক্রবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্পিরিটস অব জুলাই।

এতে লিখিত বক্তব্য প্রদান করেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শাস্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান। বক্তব্যে বলা হয়, এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এই পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন-এর সহযোগিতা নিচ্ছে ‘স্পিরিটস অব জুলাই। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে বলে জানান আয়োজকরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews