1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

গুমপরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতা তারেক রহমানের সহমর্মিতা

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে পতিত স্বৈরাচারের আমলে গুম-পরিবারগুলোর মধ্য থেকে বেছে নেওয়া ৩০টি গুম-পরিবারের ছেলে-মেয়েদের নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা প্রদান করে থাকে ‘দেশমাতা ফাউন্ডেশন’। বিভিন্ন এনজিও ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশপাশি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যে উঠে আসা তথ্য অনুযায়ী গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার টানা তিন-মেয়াদের সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হন।

ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসব পরিবারের শিশু সদস্যদের সাথেও তিনি কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমর সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুমপরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে যান এবং তাদের সাথে বসে দুপুরের খাবার খান। এ ছাড়াও ব্যারিস্টার আবু সায়েম স্বজন হারানো ছোট্ট শিশুদের হাতে নানা উপহারসামগ্রী তুলে দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews