1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

যশোরে আইনজীবী সমিতির নির্বাচনে আবার জিতলো ছোট-গফুর

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ গননা করুন

একতা ডেস্কঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মোর্তজা ছোট। তিনি পেয়েছেন ৩৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল পেয়েছেন ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে অপর তিন প্রার্থী জামায়াত সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলের আ.ক.ম মনিরুল ইসলাম ১১২ ভোট, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খালেদ হাসান জিউস পেয়েছেন ৫৬ ভোট এবং হাদিউজ্জামান সোহাগ ১২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ইসমত হাসার এই ফলাফল ঘোষণা করেন।

এছাড়া সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মোস্তফা ২৯৭ ভোট ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের আলমগীর সিদ্দিক ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আব্দুল লতিফ মোড়ল ১৪৬ ভোট ও বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের মনজুর কাদির আশিক ২১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নুর আলম পাণ্ডু ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী ল’ইয়ার্স কাউন্সিলের ওয়াজিউর রহমান পেয়েছেন ২১৮ ভোট। সহকারী সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেলিম রেজা ২৮৭ ও গণতান্ত্রিক আইনজীবী ফ্রন্টের আশরাফুল আলম ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে ফোরামের পরাজিত প্রার্থী বোরহান উদ্দীন সিদ্দিকি পেয়েছেন ২৫৫ ভোট। গ্রন্থাগার সম্পাদক পদে ল’ ইয়ার্স কাউন্সিলের এসএম শাহারিয়ার হক ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া ফোরামের ইলিয়াস সাদত (শাহাদৎ) ১০০ ও স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুস তপু ১৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

পাঁচটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরিকুল ইসলাম বাপ্পি ২৯৮, মৌলুদা পারভীন ২৮১, স্বতন্ত্র প্রার্থী দৌলতুন নেছা ২৭১. জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মুন্সী মনজুরুল মাহমুদ লিটু ২৫২, এনামুল আহসান টিটুল ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী মাধবেন্দ্র অধিকারী ১৯৬, শফিকুল ইসলাম ১৫৬, রফিকুল ইসলাম ২০৬ ও রওশনারা খাতুন রুমা ১৮০ ভোট পেয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার ইসমত হাসার বলেন, আটটি বুথে ৫৩৮টি ভোটারের মধ্যে ৫২১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন শহিদুর রহমান, আজিজুল ইসলাম, শাহারিয়ার বাবু ও রবিউল ইসলাম খোকন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews