1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বিসিএসে আবেদন করতে ন্যূনতম ওজন ও উচ্চতা প্রয়োজন

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ এ বছরে ৪৭তম বিসিএসে ৩ হাজার ৬৮৮ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে আবেদনের আগে আপনি আবেদনের যোগ্য কি না, সে তথ্য জেনে নেওয়া দরকার। বিসিএস ক্যাডার হতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পূরণ করা দরকার অন্যান্য যোগ্যতার শর্তও। বিশেষ করে পুলিশ ও আনসার ক্যাডারে উচ্চতা ও ওজনসংক্রান্ত তথ্য জেনে আবেদন করতে হবে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা শেষে কমিশন থেকে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সামনে হাজির হতে হয়।

মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষার সময় পুলিশ ও আনসার ক্যাডারের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৬২.৫৬ সেন্টিমিটার, ন্যূনতম ওজন ৫৪.৫৪ কেজি, নারী প্রার্থীর জন্য ন্যূনতম উচ্চতা ১৫২,৪০ সেন্টিমিটার এবং ওজন ৪৫.৪৫ কেজি। অন্যান্য ক্যাডারের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৫২.৪০ সেন্টিমিটার, ওজন ৪৯.৯৯ কেজি, নারী প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৪৭.৩২ সেন্টিমিটার এবং ওজন ৪৩.৫৪ কেজি।

প্রার্থীকে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন অনলাইন ফরমের মুদ্রিত কপির সঙ্গে উচ্চতা সেন্টিমিটারে, ওজন কেজিতে এবং বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখসংবলিত বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews