একতা ডেস্কঃ বলিউডের স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশিরভাগ ছবিতেই রোমান্টিক ছবিতে দেখা গেছে কৃতী শ্যাননকে। বৃত্ত ভেঙে রোমান্টিক খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন এই অভিনেত্রী। যখনই সুযোগ পেয়েছেন ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই অভিনেত্রীর কথায়, এমন অনেক চরিত্র আছে, যা পর্দায় তুলে ধরার জন্য মরিয়া হয়ে আছি। অপেক্ষায় আছি, পর্দায় সুপার হিরো হয়ে ওঠার। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এই ইচ্ছা প্রকাশের পাশাপাশি কৃতি এও বলেছেন, “বলিউডে ‘কৃষ’ ছাড়া মনে রাখার মতো সুপার হিরো সিনেমা আর তৈরি হয়নি বললেই চলে। এ রকম আরও কিছু সিনেমা নির্মিত হলে বিষয়টা মন্দ হয় না। সে ক্ষেত্রে আমার জন্য হয়তো সুযোগ তৈরি হবে সুপার উইম্যান হয়ে ওঠার।”
সুপার হিরো সিনেমার প্রতি নিজের দুর্বলতার কথা এভাবেই অকপটে স্বীকার করেছেন কৃতি। কিন্তু কবে স্বপ্নের সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন, তা শুধু সময়ই বলে দেবে। আপাতত অভিনয়ে নিজেকে ভাঙতে ব্যতিক্রমী বেশ কিছু চরিত্র বেছে নিয়েছেন এই অভিনেত্রী। এখন তিনি আলোচনায় আছেন তার ‘দো পাত্তি’ সিনেমা নিয়ে।
শ্যানন আরও বলেন, ‘তারকা জুটি নিয়ে মন্তব্য, জল্পনা-কল্পনার কথা দর্শক অনুরাগীরা বলতেই পারেন। কিন্তু একান্ত ব্যক্তিগত বিষয়ে অহেতুক মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া সমর্থন করি না। কবির বাহিয়ার সঙ্গে আমার সত্যিকারের সম্পর্ক কী, কীভাবে পরিচয়, কোথায় সাক্ষাৎ- তা ঠিকভাবে না জেনেই প্রেম ও বিয়ের খবর রটিয়ে দেওয়া মেনে নিতে পারছি না। আশা করছি, এ প্রসঙ্গে কেউ কোনো প্রশ্ন করে আমাকে আর বিরক্ত করবেন না।’

Leave a Reply