1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

সীমান্তে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছে বিজিবি

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ গননা করুন

একতা ডেস্কঃ সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। কিন্তু এ ধরনের ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে আসছে ভারতের কতিপয় গণমাধ্যম। এ নিয়ে ফেসবুক, এক্স, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ প্রোপাগান্ডা চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর এই প্রোপাগান্ডা মারাত্মক আকারে রূপ নিয়েছে। এসব অতিরঞ্জনে উত্তেজিত হয়ে গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে উগ্র হিন্দুত্ববাদীরা। সেখানে বাংলাদেশের পতাকা মাড়ানো হয়।

এমনকি দেখা গেছে যশোরের বেনাপোল, ফেনী ও সিলেট সীমান্তের ওপারে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে কটাক্ষ করে সমাবেশ করে। আসামের সংবাদমাধ্যমের খবর অনুসারে, সিলেট সীমান্ত দিয়ে একদল উগ্রপন্থি বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায়। এ নিয়ে দেশের সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দেওয়ার প্রেক্ষাপটে বিজিবি তাদের প্রস্তুতির কথা জানাল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews