1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

এদেশের মানুষের বুকে গুলি চালাবো কেন

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ গননা করুন

একতা ডেস্কঃ কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে সংস্কারমুখী বক্তব্য শোনা গেল। এতে অবশ্যই দেশের মানুষের আশার সঞ্চার হওয়ার কথা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী সম্প্রতি এক অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংস্কার এবং পুলিশের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি নিজ নিজ অবস্থান থেকে সংশোধনের আহ্বান করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক নেতারা যদি ড্রাইভার হন, তবে আমরা তাদের প্যাসেঞ্জার। তারা যদি আমাদের নরকের দিকে নিয়ে যান, তাহলে আমাদেরও সেখানে যেতে হবে। তবে এটিই মূল সমস্যা নয়। আমাদের সংস্কারের জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে নিজেদের সংশোধন করতে হবে।’

তিনি অতীতের কিছু নিষ্ঠুর ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। বিশেষ করে, জুলাই বিপ্লবের সময় ঘটে যাওয়া সহিংসতার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি উল্লেখ করেন, সেই সময়কার পরিস্থিতি ও তৎকালীন সরকারের নির্দেশনার কারণে পুলিশকে সাধারণ ছাত্র ও জনতার উপর কঠোর হতে বাধ্য করা হয়েছিল। ‘আমরা কেন গুলি চালাব? আমরা তো জনগণের বন্ধু। পুলিশ কখনোই জনবিরোধী কাজ করতে চায় না। তবে কিছু সময় পরিস্থিতি এবং উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের কারণে কঠোর ব্যবস্থা নিতে হয়, যা আমাদেরও বেদনাদায়ক।” আমরা পলিটিশিয়ান দের দ্বারা ব্যবহৃত হতে চাই না

পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী তার বক্তব্যে সমাজের সকল স্তরে দায়বদ্ধতা এবং স্বচ্ছতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সবার উচিত নিজেদের কাজের দায়ভার নেয়া এবং যেখানে যে সমস্যা রয়েছে, তা সঠিকভাবে চিহ্নিত করে সমাধান করা। এই বক্তব্যে তিনি পুলিশ এবং জনগণের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলার আহ্বান জানান এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ পড়ার জন্য সবাইকে একসাথে দেশ গড়ার জন্য অনুরোধ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews