1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

আজ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে দ্বিতীয় বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ ৪ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বৈঠকটি। ৪ ডিসেম্বর, বুধবার মধ্যরাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন শেষে ধারাবাহিক আলোচনা হিসেবে বাংলামোটর, রূপায়ন টাওয়ারে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ছাত্রসংগঠনের ঐকমত্যে জাতীয় সংকট রূখে দিতে বদ্ধপরিকর বলেও বার্তায় উল্লেখ করা হয়।

গত ২৫ নভেম্বর রাতে সব ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। ওই বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews