1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শেখ হাসিনা দেশকে লুণ্ঠন করে পালিয়েছে নিতাই রায় চৌধুরী

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ গননা করুন

সোহাগ সন্ধিঃ সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করেছে। মানুষের ভোটারধিকার কেড়েনিয়েছে। একনায়ক তন্ত্র কায়েম করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে এমপি মন্ত্রী হয়ে ক্ষমতা গ্রহণ করেছিল। দেশকে লুণ্ঠন করে অবশেষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। তার মন্ত্রী-এমপি, এমনকি উপজেলা চেয়ারম্যানরাও পালিয়েছে। লুটপাট করে পালানো আওয়ামী লীগের পুরনো অভ্যাস বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এরা আর ফিরে আসবে না। মানুষকে তারা এমন নির্যাতন করেছে যে, তারা আর ফিরে আসতে পারবে না।

গতকাল বিকালে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি অভিযান মতুয়া সম্প্রদায়ের ভক্তোৎসব ২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সরন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন শিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার প্রমূখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews