1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

নোট-গাইড বই ছাপানোই চলবে না

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্দেশ দিয়েছে, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছানোর আগে কোনো ধরনের নোট বা গাইড বই মুদ্রণ করা যাবে না। বুধবার একটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের কাজ চলছে। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জাতীয় দায়িত্ব পালনে পাঠ্যবই বিতরণের আগে সব ধরনের নোট-গাইড বইয়ের মুদ্রণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে এনসিটিবি জানিয়েছে যে, পাঠ্যবই ছাপার আগে এর পাণ্ডুলিপি কীভাবে নোট-গাইড বইয়ের ব্যবসায়ীদের হাতে পৌঁছালো, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনসিটিবির শিক্ষাক্রম সদস্য অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত এ কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

নোটিশে এনসিটিবির বিবরণে আরও বলা হযেছে, সফটকপি বা সিডি সরবরাহ কার্যক্রমে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও ভূমিকা মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। জড়িত প্রতিষ্ঠানেকার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশনাও অন্তর্ভুক্ত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews