1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

চলে গেলেন গীতিকার আবু জাফর

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ গননা করুন
গীতিকার ও সুরকার আবু জাফর

একতা ডেস্কঃ বাংলাদেশের দেশাত্ববোধক গানের মধ্যে কালজয়ী গান ‘এই পদ্মা এই মেঘনা।’ এর গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি মারা গেছেন। আবু জাফরের মেয়ে জিয়ান ফারিয়া তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এই গুণী গীতিকার অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। ‘এই পদ্মা এই মেঘনা, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, ‘নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে-অন্তত এই তিনটি সৃষ্টি অমরত্ব পেয়েছে বহু আগে। ‘এই পদ্মা এই মেঘনা’ তার এই গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।

তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুরে। শুক্রবার আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা শেষে তাকে দাফন করা হবে। গুণী এ মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সংগীতভুবন। তিনি শুধু সংগীতাঙ্গনের মানুষই ছিলেন না, ছিলেন একজন কবি ও শিক্ষক। শিক্ষকতা পেশার পাশাপাশি সংগীতভুবন আলোকিত করেছেন জাফর। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।

ঢাকা-রাজশাহী বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত বেশিরভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। তবে আলোচিত বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews