একতা ডেস্কঃ অবশেষে পদত্যাগ করলেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদ পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের তোপে টিকতে না পেরে পদ থেকে সরে গেলেও বার্ধক্যজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোহাম্মদ ইফতেখার মনিরের দপ্তরে।
জানা গেছে গত ৪ ডিসেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগে পাওয়া যায়, ‘ভিসিসহ পুরো প্রক্টোরিয়াল বডির সবাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। সরকারের ফরমায়েশি কাজ করতে এসব চেয়ারে তারা বসে ছিলেন। আগে নানা সময় আমাদের ক্যাম্পাস এক জায়গায় করার ব্যাপারে আমরা দাবি দিয়েছিলাম। কিন্তু তারা সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের দাপট দেখিয়ে আমাদের কথা বাস্তবায়ন করেনি।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের জোরপূর্বক পদত্যাগের ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সে সময় শিক্ষার্থীদের একটি অংশ ভিসির পদত্যাগের দাবি করলে বড় একটি অংশ ড. অনুপম সেনের পক্ষে ছিলেন।

Leave a Reply