1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তাপসের বিরুদ্ধে গান বাংলা দখলের অভিযোগে মামলা

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ গননা করুন

একতা ডেস্ক সৈয়দ শামস উদ্দিন নামের এক ব্যক্তি গান বাংলা বেসরকারী চ্যানেলটির মূল মালিক দাবি করে অভিযোগ দায়ের করেছে চ্যানলটির ব্যবস্থাপণা পরিচালক কৌশিক হোসেন তাপসসহ ৫ জনের বিরুদ্ধে। ঢাকা সিএমএম আদালতে এ মামলার আবেদন করা হয় গত ২৫ নভেম্বর।

অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। মামলায় অন্য আসামিরা হলেন, তাপসের স্ত্রী চেয়ারম্যান ফারজানা মুন্নী, রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ৪ জন।

মামলার পর গত ৪ নভেম্বর তাপসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। আগামী ৯ ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে।

অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২২ ডিসেম্বর কোশিক হোসেন তাপস ও সৈয়দ নাবিল আশরাফের হাতে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে মামলার বাদী সৈয়দ শামস উদ্দিন আহমেদ ও। মো. বদরুদ্দোজা সাগরকে কাগজপত্রে স্বাক্ষর করতে বলে। একপর্যায়ে প্রাণে বাঁচতে তারা স্বাক্ষর করেন। স্বাক্ষর নেওয়ার পর আসামিরা হুমকি দেয়।

গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। তাপসকে রিমান্ডে নেওয়ার শুনানির সময়ও আদালতে এ মামলার বাদী সৈয়দ শামস উদ্দিন আহমেদ উপস্থিত হয়ে গান বাংলা দখলের অভিযোগ করেছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews