একতা ডেস্কঃ পরিবর্তন আনা হচ্ছে বাংলাদেশী টাকয়। প্রথমে নোটের ডিজাইন থেকে বাদ পড়তে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি। আর যোগ হচ্ছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। এর প্রস্তুতিও শুরু করে দিয়েছে টাকশাল। প্রথম ধাপে ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটে পরিবর্তন আনা হবে।
বাংলাদেশ ব্যাংক এসব শিল্পকর্মকে স্থায়ী রূপ দিতে পারে এবং নতুন নোটের ডিজাইনে সেগুলো অন্তর্ভুক্ত হতে পারে, এর সাথে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্রও থাকবে। টাকার নতুন ডিজাইন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কাজ শুরু করেছে, যেখানে চিত্রশিল্পীরাও অংশ নিচ্ছেন। ডিজাইন চূড়ান্ত হলে, সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং প্রেস বা টাকশাল ছাপানোর কাজ শুরু করবে। নতুন নোট ছাপানোর জন্য বিশেষ কাগজ ও কালির আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে এবং ছাপার প্লেট বিদেশ থেকে আসবে।

Leave a Reply