1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাষ্ট্র কাঠামো গঠনে বিএনপির বিভাগীয় কর্মশালা শুরু ফরিদপুরে

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো গঠনের ওপর বিভাগীয় কর্মশালা শুরু হেয়েছে ফরিদপুরে। এখানে প্রতিপাদ্য থাকছে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত রাষ্ট্রকাঠামো গঠনের ইশতেহার। ৭ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

দলটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জহিরুল হক শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, মোঃ সেলিমুজ্জামান সেলিম, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী প্রমুখ। এছাড়া কর্মশালায় ফরিদপুরের ৫টি বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তিনি দলের নেতাকর্মীদেরকে এসব বিষয়ে সজাগ থাকতে বলেন। আর এজন্য ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই বলে তিনি জানান। এদিকে বিকেলে সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews