একতা ডেস্কঃ এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সিদ্ধান্ত থেকে কখনো দলটি সরে যাবে না বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি।
৭ ডিসেম্বর, শনিবার ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এই বিভাগের কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গৌপালগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় একের পর এক নেতাকর্মীদের সরাসরি প্রশ্ন শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরও দেন তিনি। এসময় জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কৌশলী হওয়ার পরামর্শ দেন তিনি। ভুল করলে দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ার দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ‘এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, আমার এবং আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না।
তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের ফল যাই হোক মেনে নেওয়া হবে। ক্ষমতায় গেলে সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’ তিনি বলেন, ‘বিএনপির একটি নির্বাচনী চাইবে। যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীন ভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যে সিদ্ধান্ত, নির্বাচনের মাধ্যমে সেটি অবশ্যই আমরা মেনে নেব। আমরা দেশে একটি জবাবদিহিতীর পরিবেশ তৈরি করতে চাই।

Leave a Reply