1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বহাল রয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলা বাতিলের রায়

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৬ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রবিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২৪ অক্টোবর হাইকোর্ট পাঁচ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন। শ্রম আইনে করা মামলাগুলোর কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনুসের করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন। মামলার কার্যক্রম বাতিল ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। এসব লিভ টু আপিলের ওপর আজ শুনানি হয়।

আদালতে ড. ইউনুসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। পরে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, পাঁচটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক পাঁচটি লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে মামলাগুলোর কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রইল।

আইনজীবীর ভাষ্যমতে, ড. ইউনুসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ ও ২০১৯ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন ড. ইউনূস। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিভিন্ন সময়ে রুলসহ আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ অক্টোবর রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচ আবেদন আজ আপিল বিভাগে শুনানির পর খারিজ হলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews