1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আ.লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তরবর্তী সরকার

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ গননা করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের।

একতা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তরবর্তী সরকার। ৭ ডিসেম্বর, শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তরবর্তী সরকার। যদি কেউ দোষ করে তবে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত।

তিনি বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তরবর্তী সরকার। জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র ১৮টি দল নিয়ে। অথচ নির্বাচন কমিশনের ৫০টি নিবন্ধিত দল রয়েছে। ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে। গণমাধ্যম নিয়ে জিএম কাদের বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews