1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক

পদত্যাগ করলেন এবি ব্যাংকের এমডির

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ গননা করুন

একতা ডেস্কঃ কানাডায় অবস্থানরত এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল একটি ই-মেইল বার্তায় তার পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র পাঠান। গতকাল ব্যাংকটির বিশেষ পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

সূত্র জানিয়েছে, দীর্ঘ ছুটি শেষে গতকাল রবিবার তারিক আফজালের ব্যাংকে যোগদান করার কথা ছিল। তবে যোগদান না করে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। এতে শারীরিক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন তিনি। ২০১৮ সালে এবি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পান তারিক আফজাল। পরের বছরই তিনি পদোন্নতি পেয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হন। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য হয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

তারিক আফজাল এবি ব্যাংকের এমডি হিসেবে যোগ দেওয়ার পরও ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারেনি। কারণ ব্যাংকটির অনিয়মের বিষয় কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নিতে গেলে সেখানে রাজনৈতিক প্রভাব খাটান তারিক আফজাল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews