1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অবশেষে সালমান খান কি বিয়ে করছেন

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ সালমান কখনোই বিয়ের জন্য সম্মতি দেননি। তবুও বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবং ইউলিয়া ভাস্করের প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরেই। যদিও তবু ইউলিয়ার সঙ্গে তার সম্পর্ক প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকে। সালমানের জন্মদিনের অনুষ্ঠান বা পরিবারের অন্যান্য জমায়েতগুলিতে প্রায়ই উপস্থিত দেখা যায় ইউলিয়াকে। যা তাদের সম্পর্কের গভীরতা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়। সম্প্রতি এক নতুন ঘটনা ঘটেছে যার ফলে সালমান-ইউলিয়ার সম্পর্ক নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়েছে। সালমান খান এবার ইউলিয়ার পরিবারের সঙ্গে দেখা করেছেন। যা এই সম্পর্কের নতুন মাত্রা নিয়ে আলোচনা তীব্র করেছে।

সালমান খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখে চলেছেন, তার বয়স এখন প্রায় ৫৯ বছর। একাধিকবার প্রেমের সম্পর্ক গড়ে তুললেও, এখনও পর্যন্ত ঘর বাঁধেননি তিনি। তবে, এবার কি সত্যিই প্রেমের সিলমোহর দিতে চলেছেন ভাইজান? সেটাই এখন বলিউডের এক বড় প্রশ্ন। সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনার মাঝে, তার পরিবারও এই সম্পর্ককে সমর্থন করছে বলে মনে হচ্ছে। সালমানের মা সালমা খানও ইউলিয়াকে খুব কাছের মানুষ হিসেবে গ্রহণ করেছেন, যা সম্পর্কের ভবিষ্যত নিয়ে নতুন আশা জাগায়। তবে, সময়ই বলবে সালমানের জীবন নতুন কোনও অধ্যায় শুরু হবে কি না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews