1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ডাকসু নির্বাচন আগামী বছরের শুরুতে

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ গননা করুন

একতা ডেস্কঃ আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এ সম্ভাবনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। গতকাল রবিবার প্রক্টর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন আয়োজন করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাইফুদ্দিন আহমেদ বলেন, ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। কারণ শিক্ষার্থীদের মতামত আমাদের জানতে বেশ বেগ পেতে হয়। ডাকসু নির্বাচন হলে এই প্রক্রিয়াটি আমাদের জন্য আরো সহজ হবে। প্রক্টর এ-ও বলেন, ‘তবে এখানে বেশ কিছু সমস্যা আছে। ডাকসুর রিফরমেশনের প্রয়োজন আছে। গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছে ছাত্রসংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের দাবি বেশ পুরনো। প্রতিবছরই এই দাবি জানিয়ে আসছে ছাত্র সংগঠনগুলো। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনে ডাকসু

নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের পর শাসক দলগুলোর প্রভাবে এই নির্বাচন প্রায় তিন দশক বন্ধ ছিল। তবে ২০১২ সালের ১১ই মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ডাকসু নির্বাচনের দাবিতে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। ২০১৭ সালের ৪ঠা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তদানীন্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ডাকসু নির্বাচন অত্যাবশ্যক, ‘তা না হলে ভবিষ্যৎ নেতৃত্বশূন্য হয়ে যাবে। এরপর ছাত্রদের অনশন এবং আগে দায়ের করা রিটটি পুনরুজ্জীবিত হলে ২০১৮ সালের ১৭ই জানুয়ারি উচ্চ আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকসু নির্বাচনের নির্দেশ দেয়। তবে ঢাবি কর্তৃপক্ষ তাতেও ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিস পাঠান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। এর জবাব না পেয়ে ১২ সেপ্টেম্বর উপাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন তিনি। এরপর উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ২০১৮’র ১৬ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ঘোষণা দেয় যে ২০১৯ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ডাকসুর নির্বাচন।

সেই বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে তদানীন্তন ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রার্থী ও সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে ভিপি (ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি) নির্বাচিত হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ও ওই প্যানেলের প্রার্থী নুরুল হক নুর। ওই নির্বাচনের পর আবারও বন্ধ হয়ে যায় ডাকসু নির্বাচন। গত ৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews