1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাতিল হলো ওয়াসায় তাকসিমের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা ওয়াসায় সাবেক এমডির সময় ১৯টি পদে নিয়োগ দেওয়ার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডের (১ম ও ২য় শ্রেণি) বিভিন্ন ক্যাটাগরির পদে সরাসরি ও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গত তিন বছরে প্রকাশিত ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। নিয়োগবিধি না মেনে এসব পদে বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় লোকজন নিয়োগ দেওয়ার অভিযোগে এসব নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম বাতিল করা হয়েছে বলে ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে

গত তিন বছরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কিছু প্রার্থী চূড়ান্ত করা হলেও নিয়োগবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ ওঠে। তাকসিম এ খানের পদত্যাগের পর ওয়াসার সংস্কার কার্যক্রম শুরু হয়। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালনার জন্য সংস্কারকাজ ত্বরান্বিত করছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সব কর্মকর্তাকে সতর্ক করেছেন। সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সময়ে অনেক কর্মকর্তা-কর্মচারী বঞ্চিত ও নির্যাতনের শিকার হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের পক্ষ থেকে বদলি, চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করছে। বর্তমান পরিস্থিতিতে ঢাকা ওয়াসা অনিয়ম দূর করে প্রতিষ্ঠানের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বঞ্চিতদের ন্যায়বিচারের পদক্ষেপ তারই অংশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews