1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

কার্গো ফ্লাইট চালু হচ্ছে ওসমানী বিমানবন্দরে

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো রপ্তানি করতে ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। বিষয়টি মাথায় রেখে এবং শুষ্ক আয় বাড়ানোর লক্ষ্যে এবার সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে কার্গো রপ্তানির প্রস্তুতি সম্পন্ন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কার্গো ফ্লাইট চালু হলে এই বিমানবন্দর দিয়ে সরাসরি পণ্য যাবে ইউরোপে। কিন্তু ব্যবসায়ীরা এগিয়ে না আসায় এখন পর্যন্ত রপ্তানি শুরু করা সম্ভব হয়নি। অনেক ব্যবসায়ী বিষয়টি জানেনও না বলে সংশ্লিষ্টরা বলছেন। গত সপ্তাহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান সিলেট জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে ওসমানী বিমানবন্দর থেকে রপ্তানি কার্গো চালুর বিষয়ে সভা করেন। সভায় কার্গো রপ্তানি করার জন্য দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন মেশিন নিশ্চিত করার কথা বলা হয়। এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ মোতায়েন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া, অচল একটি এক্সরে মেশিন দ্রুত সচল করা, সিকিউরিটি ও প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্তুতি ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো রপ্তানি করতে বেগ পেতে হচ্ছে। আর্থিক ক্ষতি হচ্ছে তাদের। বেশি টাকা দিয়েও সময়মতো রপ্তানি করা যাচ্ছে না। শাহজালালে পর্যাপ্ত সুবিধা না পাওয়ায় দেশে ৮টি কার্গো এয়ারলাইন্সের কার্যক্রম থাকলেও রপ্তানিকারকরা কার্গোর বড় একটি অংশ সড়কপথে ভারতের বিমানবন্দরগুলোয় পাঠান প্রসেসিং ও শিপমেন্টের জন্য। অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে কার্গো রপ্তানি ফিও বেশি। তারা ফি কমানোর দাবি জানান। সিলেট বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, কার্গো রপ্তানি করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। একটি এক্সরে মেশিন সচল রয়েছে। ব্যবসায়ী ও বায়াররা চাইলে আজকেই রপ্তানি করা সম্ভব। ব্যবসায়ীদের বিষয়টি জানানো হচ্ছে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সিভিল অ্যাভিয়েশন অথরিটি ও ওসমানী বিমানবন্দর কার্গো রপ্তানির সব কার্যক্রম সম্পন্ন করে রেখেছে। যারা রপ্তানি করবেন তারা এগিয়ে এলেই হবে। ডগ স্কোয়াড কার্যক্রমে অনেক কিছু জড়িত। অথরিটি লাগবে, সার্টিফিকেট, ট্রেনিংসহ অনেক কিছু লাগে। এটা করতে সময় লাগবে। আমাদের দুটি ইডিএস মেশিনের মধ্যে একটি চালু আছে। যারা আগ্রহী তাদের উৎসাহ দেওয়ার জন্য সচিব মিটিং করে গেছেন। কাস্টমস বলেছে তারাও রেডি। এখন যারা এক্সপোর্ট করবেন তাদের এগিয়ে আসতে হবে। একটা জিনিস চালু রাখতে হলে অনেক কিছু দরকার হয়। এটা চলমান প্রক্রিয়া। অনেকে আগ্রহ দেখাচ্ছেন, অনেকে কাজও শুরু করেছেন। যারা মালামাল পাঠাবেন তাদের ওপর নির্ভর করবে কবে এখান থেকে কার্গো রপ্তানি করা হবে। বেবিচকের সাবেক সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান বলেন, এটা চালু করার জন্য সচিবের নেতৃত্বে একটা উচ্চপর্যায়ের দল ওসমানী বিমানবন্দর পরিদর্শন করে এসেছেন। তখন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। অতি শিগগির রপ্তানি করতে পারব বলে আশা করি। এ মাসের শেষে বা আগামী মাসের শুরুতে কার্গো রপ্তানি শুরু হবে। ব্যবসায়ী, প্রশাসন, বেবিচক ও এয়ারলাইন্স চাচ্ছে দ্রুত কার্গো রপ্তানি করতে। সবার মধ্যে সমন্বয় হলেই শুরু হয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews