1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

রিপন দাস আইনজীবী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ গননা করুন

একতা ডেস্কঃ গ্রেফতার হওয়া আরেক আসামি রিপন দাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে জবানবন্দি দেয় ওই আসামি। এ নিয়ে এই হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে ৩ আসামি। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে রিপনকে আদালতে হাজির করা হলে বিচারকের খাসকামরায় জবানবন্দিতে বলেন- ঘটনার দিন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় রিপন। পরে চিন্ময়কে কারাগারে নিয়ে যাওয়ার সময় সেবক কলোনি এলাকায় চলে যায় সে। সেখানে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া ১০ থেকে ১২ জনকে চেনার কথাও জানিয়েছে রিপন দাস। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার হত্যা মামলার আসামি চন্দন দাস এবং গত শুক্রবার রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews