সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় বাংলাদেশ জামায়াতী ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক সাঈদ আহম্মেদ বাচ্চু, উপজেলা জামায়াতের শ্রমিক ফেডারশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক নায়েব আলী বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শাহিনুর রহমান।

Leave a Reply