1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সংস্কার করতে হবে নির্বাচন লক্ষ্য করে

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের জন্য সংস্কারে কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচনকে লক্ষ্য করে সংস্কারের কাজ করতে হবে। নির্বাচন ছাড়া সংবিধানের সংযোজন, সংশোধন কোনোটাই সম্ভব নয়। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে। গতকাল সোমবার বিকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশর এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, প্রভুত্ব নয়। ভারতকে বলব, সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।

অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে ইঙ্গিত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনীতিবিদরা নাকি সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। যদি এই মুহূর্তে নামি, তা হলে ব্লাত ভোর হবে না, নেমে যেতে হবে। কিন্তু সেটা আমরা চাই না, আমরা চাই ছাত্র-জনতার অভ্যুত্থানে আপনারা এসেছেন, আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সংস্কার একটি চলমান ব্যবস্থা, যা আগামীতেও থাকবে। তাই নির্বাচনের জন্য সংস্কারে কারও আপত্তি নাই। কিন্তু সংস্কারের জন্য নির্বাচন? কোনটা। সেটা স্পষ্ট করার জন্য আহ্বান জানাচ্ছি।’

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় জেলা বিএনপির নবগঠিত তিন সদসের কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও সদস্য সচিব আবু হোসেন বাবুকে দলের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে ময়লাপোতা মোড় ঘুরে রয়েল চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews