1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণায় ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ গননা করুন

একতা ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ের মূল অংশ পাঠ করেন সিনিয়র বিচারপতি ফারাহ মাহবুব। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, এবং এটি শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। এই সংশোধনীতে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল। সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান আনা হয়েছিল, যা আগে ছিল সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নিয়ম। এই সংশোধনীর মাধ্যমে আরও ৫৫টি ছোট বড় সংশোধনী আনা হয়েছিল।

এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন। প্রাথমিক শুনানি শেষে, হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেন, যাতে প্রশ্ন তোলা হয়-পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। শুনানিতে আইনজীবীরা বলেন, পঞ্চদশ সংশোধনীতে একসঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং ধর্মনিরপেক্ষতার বিষয়টি রাখা হয়েছে, যা পরস্পরবিরোধী এবং সাংঘর্ষিক। তারা আরও দাবি করেন যে, এই সংশোধনীর মাধ্যমে দেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। গত ৪ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জে করা রিটের শুনানি শেষ হয়। রিটে বিএনপি, জামায়াতসহ কয়েকটি সংগঠন পক্ষভুক্ত হয় এবং অধিকাংশ পক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews