একতা ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদের তেমন ভূমিকা ছিলো না উল্লেখ করে তোপের মুখে পড়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। অডিটোরিয়ামে তার বক্তব্য শুনতে চাই না বলে দাবি তোলেন অনৈকে। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বে এমন চিত্র দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, সংস্কার কমিশনের চেয়ারম্যানের এমন বিতর্কিত মন্তব্যের পরে নানা প্রশ্ন ও হট্টগোল শুরু হয় অডিটোরিয়ামে। এসময় সাংবাদিক নেতারা এ আন্দোলনে তাদের ভূমিকা উল্লেখ করে কমিশনের চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহবান জানান। সাংবাদিকরা বলেন, এ আন্দোলন ছিলো সকল শ্রেনি পেশার মানুষের আন্দোলন। এ আন্দোলনে আমাদের সন্তানরাও মাঠে ছিলো। আন্দোলনে আমাদের বহু সাংবাদিক নিহত হয়েছেন। অনেকেই মানসিক বিকারগ্রস্ত হয়েছেন কিন্তু রাষ্ট্র সে বিষয় কোন উদ্যোগ নেয়নি। পরবর্তীতে নিজের বক্তব্য সংশোধন করে মুয়ীদ চৌধুরী বলেন, আমি আসলে এভাবে বলতে চাইনি। আমি আসলে বলতে চেয়েছি ছাত্ররা বেশি ভূমিকা রেখেছে কিন্তু আমরা তেমন
রাখতে পারিনি। এদিকে এ কমিশনের সাথে সম্পৃক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানও বিতর্কিত বক্তব্য দিয়ে ক্ষমা চান।

Leave a Reply