1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বদলি হলেন সাংবাদিকদের ক্যামেরা নিষিদ্ধকারী ইউএনও

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ নিয়ম বহির্ভূত নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার দোহারের ইউএনও। সাংবাদিকরা যেন তার অফিস কক্ষে ক্যামেরা নিয়ে না যায়। সেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। তাকে দোহার উপজেলা থেকে শরীয়তপুর জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে বলে জানা গেছে। তিনি গত ৮ সেপ্টেম্বর, ২০২৪ সালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মস্থল দোহারে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেন এবং ক্যামেরার সামনে কোন ধরনের বক্তব্য দিবে না বলে জানান তিনি। এ ঘটনার পর থেকে এ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে দুরত্ব বাড়তে থাকে। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ইউএনও’র এমন আচরণে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে (ডিসি) অবগত করা হলে বিষয়টি অনাকাঙ্খীত বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও তিনি তার জায়গায় অনড় থাকা অবস্থায় তাকে বদলি করা হলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews