একতা ডেস্কঃ দুদক দুর্নীতিগ্রস্ত আমলাদেরও রেহাই দেবে না। বিভিন্ন ধাপের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের দৃষ্টিগোচর হলে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার দুদক থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে। এক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।

Leave a Reply