1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

গুমের ঘটনায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০ কর্মকর্তার

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গুমের ঘটনায় সাবেক ও বর্তমান ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। এতে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে জানা যায়। ইতোমধ্যেই ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে বলা হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখাকে (এসবি) বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। গত রবিবার সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. কামরুজ্জামান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে এ-সংক্রান্ত একটি চিঠি দেন। সেখানে বলা হয়, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের দেওয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ জন সরকারি কর্মকর্তার গুমসংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সাবেক ও বর্তমান ওই ২০ সরকারি কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, সাবেক আইজিপি ও র‍্যাবের সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান (বর্তমানে গ্রেপ্তার) ও কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, র‍্যাব-৪-এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির ও র‍্যাব-১০-এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি কর্মকর্তারা হলেন র‍্যাব ১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, র‍্যাব-১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (সিটিটিসির প্রধান) ও সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিআইজি মো. আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশীদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক উপকমিশনীর মশিউর রহমান, সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews