1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পাবলিক টয়লেট হয়েছে আ লীগের কেন্দ্রীয় কার্যালয়

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ গননা করুন

একতা ডেস্কঃ বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট’ পরিণত হয়েছে। এক সময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু, গত চার মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো। এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়াও যেন দুষ্কর। গুলিস্তানে ১০ তলাবিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। পোড়া দেয়ালগুলো ছাড়া কোনোকিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নামফলকগুলোও খুলে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও।

ভবনের নিচতলায় নিয়মিত মাদক সেবন করা হয়, এবং এটি এখন এক ধরনের পাবলিক টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কয়েকজন স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, তারা রিকশা চালিয়ে আসেন এবং পরিশ্রান্ত হলে এই ভবনের কোনো তলায় এসে বিশ্রাম নেন। মাঝে মাঝে খেলাধুলাও করা হয়। তাদের একজন সোলায়মান বলেন, ভবনটির সব আসবাবপত্র চুরি হয়ে গেছে, আর এখন কেউ কেউ ভবনের রড কেটে নিয়ে যাচ্ছে। একজন পথচারী শরীফুল ইসলাম মন্তব্য করেছেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে, তেমনই ফল ভোগ করছে। এই

ভবন থেকে তারা দেশের মানুষের ওপর নির্যাতনের পরিকল্পনা করতো, আর আজ তাদের অবস্থা দেখুন। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সুরক্ষিত না। ওই দিনই ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দলের সভাপতি শেখ হাসিনাসহ প্রায় সকল শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। ঐ দিনই সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, যা জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews