1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চাঁদা না দেয়ার কারণে রগ কেটে দিল জামায়াত নেতার

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ গননা করুন

একতা ডেস্কঃ চাঁদা না দেওয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দেওয়া হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। ২৩ ডিসেম্বর, সোমবার ভোররাত ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এই জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি। তার ওপর হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর বাজারে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

আবুল কালাম আজাদ বলেন, সোমবার ভোররাত ৩টার দিকে পৌরসভার হাসান গোমস্তা এলাকায় আবুল কালামের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে একটি পিকআপভ্যান। এসময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে মুরগিসহ পিকআপভ্যানটি আটকে দেয়। তখন তারা চালককে মারধর করেন। এসময় আবুল কালাম প্রতিবাদ করলে তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ঢেবারপাড় এলাকার ঘাটের কাছে নিয়ে ডান পা ও ডান হাতে কোপ দেন। একপর্যায়ে মৃত ভেবে ফেলে চলে যান তারা। পরে স্থানীয় এক যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে তাকে উদ্ধার করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘হামলায় জামায়াত নেতা আহত হওয়ার খবর শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews