1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপিই আগামী সরকার গঠন করবে

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ গননা করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

একতা ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আগামী সরকার বিএনপিই গঠন করবে এবং সব সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী সরকার বিএনপিই গঠন করবে এবং সব সমস্যার সমাধান করবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সব ক্ষেত্রে পরিবর্তন আসবে। তাই আগামীতে বিএনপি সরকার গঠন করবে। আমরা শিক্ষাব্যবস্থার পরিবর্তন নয়, রূপান্তর চাই। গত ১৬ বছর বিগত সরকার দেশের সব কিছুকে ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে। সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে দূষিত করেছে। আমাদের একটি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় করা দরকার। তা হলে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হবে।

কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই চেয়ারম্যান ড. আনম এহসানুল হক মিলন, বিএনপি নেতা অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, নাজমুন নাহার বেবী ও জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews