1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হিন্দুদের সম্পদ লুট করেছে আওয়ামী লীগ

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ গননা করুন

একতা ডেস্কঃ জামায়াত ইসলামী বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে কাউকে দেশে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সংখ্যাগুরু ও সংখ্যালঘু শব্দ দুটি উৎপাদন করেছিল। তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটপাট করেছে। গত সোমবার রাত সাড়ে ৯টায় রংপুর সদর, গতকাল মিঠাপুর ও গাইবান্ধায় পৃথক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বাংলাদেশ হবে বৈষম্যহীন। সব ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু, সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ঘর পালানো বউ। ঘর পালানো বউ বলে আমি তো তালাক দেইনি। তুমি তো পালিয়ে গেছ। তোমার আবার তালাক দেওয়া কী, আর না দেওয়ায় কী।

রংপুর উপজেলা জামায়াতের আয়োজনে সোমবার রাতে পাগলা পীর বাজারে এক পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানÑ সবাই একসঙ্গে বসবাস করি। আমাদের যদি এখানে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে সব ধর্মের মানুষের সে অধিকার আছে। এ সময় কোনো পত্রিকার নাম উল্লেখ না করে তিনি বলেন, আবুল বারাকাত নামের একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখেছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দখলে এ দেশের অন্যান্য ধর্মের মানুষের ৩৪ হাজার একর অবৈধ জমি রয়েছে। সরকার এই পাগলের বক্তব্যের সূত্র ধরে সারাদেশে খোঁজখবর করে এর কোনো সত্যতা পায়নি।

জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিমের সভাপতিত্বে কর্মিসম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহীম সরকার, সিনিয়র নায়েবে আমির মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews