একতা ডেস্কঃ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনা করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, গোটা বাংলাদেশকে শেখ পরিবার জিম্মি করে তাদের বাপ-দাদার সম্পত্তি হিসেবে ভোগ করতে চেয়েছিল। যার কারণে এ দেশের দামাল সন্তানরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, পঙ্গুত্ব বরণ করে স্বৈরাচারের বিরুদ্ধে গোটা জাতিকে রাস্তায় নামিয়েছিল। গতকাল সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের কোনো সংকট তৈরি হলে নিজের নেতাকর্মীকে রেখে যারা দেশ থেকে পালিয়ে যায়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে না, তারা সত্যিকার দেশ প্রেমিক হতে পারে না। তারাই দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা সকল সংকটে, কঠিন অবস্থায়ও পালিয়ে না গিয়ে ফাঁসির মঞ্চকে বরণ করে নেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ এস এম লুৎফুর রহমান, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ মো. আব্দুস সালাম, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক প্রমুখ।

Leave a Reply