1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

জয় বাংলাও বলল রসও খেল অবশেষে শ্রীঘরে

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ গননা করুন

একতা ডেস্কঃ জয় বাংলা স্লোগান দেয়ার মতো কোন জায়গা খুঁজে পায়নি তারা। খেজুরের রস খেতে গিয়ে নেচে উঠলো জয় বাংলা’ স্লোগান দিয়ে। এছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিয়ে ১৫ যুবক আটক হয়ে শ্রীঘরে গেল। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসেছিল ওই যুবকেরা। খেজুরের রস খাওয়ার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় তাদের আটক করে স্থানীয়রা। পরে থানায় খবর দিয়ে তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলো- নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের ইকবাল হোসনে শুভ (১৮), আরমান মিয়া (১৯), ইয়াসিন (২০), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), আরফিন শুভ (১৯), অমিত (১৮), আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)। এ ছাড়া আটকদের মধ্যে এক কিশোর রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন জানান, ‘বেশ কয়েক বছর ধরে শীতকাল আসলেই বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসে মানুষজন। খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। বুধবার ভোরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসে। খেজুরের রস খাওয়ার সময় ওই যুবকেরা একযোগে “শেখ হাসিনার সরকার বারবার দরকার। বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে স্লোগান দিতে থাকে। এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবককে থানায় নিয়ে আসে। পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাৎক্ষণিক থানায় নিয়ে আসে। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews