1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

অহনা রহমান তার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ গননা করুন

একতা ডেস্কঃ শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ক্যারিয়ায়ের শুরুটা তার মডেলিং দিয়ে। তারপর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই নিজের কাজ সংশ্লিষ্ট এবং ব্যক্তিগত নানা ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। কিন্তু এবার অনেকটা রহস্যের সৃষ্টি করলেন। হঠাৎ এক পোস্টের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। গত বুধবার দিবাগত রাত সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে অহনা লেখেন, ‘কোনদিনও যদি জেনে-না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আল্লাহ্ সবাইকে ভালো রাখুক, এই দোয়া।’

তার এ পোস্ট নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। হঠাৎ কেন এ ধরনের পোস্ট করলেন, তা নিয়েই প্রশ্ন সবার। তবে নেটিজেনরা একাংশ ধারণা করছেন, এর আগে এক ঘোষণায় অভিনয় থেকে বিদায় নেবেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, ২০২৪ সালে জীবনে অনেক কিছুই হয়েছে। ২০২৫ সালের দিকে কাজ কমিয়ে ফেলবেন। ভক্তের ভাষ্য, ‘আপনি আমাদের ভালো রেখেছেন আশা করি আপনিও ভালো থাকবেন নিরাপদে থাকবেন। আরেকজনের কথায়, ‘আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন, আমিন।’

অনেকেই ধারণা করছেন, হয়তো অভিনয়ে আবারও নিয়মিত হতে যাচ্ছেন অহনা। এ কারণে দর্শকদের উদ্দেশে এসব কথা বলেছেন। তবে ঠিক কেন এসব লিখেছেন তিনি, সেটি তার মন্তব্য ছাড়া নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আর এ ব্যাপারে এখনও কোনো কথা বলেননি এ অভিনেত্রী। তিনি মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews