1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাজধানী থেকে গ্রেপ্তারহলেন কিলার লিটন

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ গননা করুন

একতা ডেস্কঃ ১৪ মামলার এজাহারনামীয় আসামি লিটন হাওলাদার ওরফে কিলার লিটনকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ। গত ২৫ ডিসেম্বর, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। তিনি হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, কিলার লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র‍্যাব গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ৈখালী এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া লিটন হাওলাদার চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক ব্যবসার জন্য এলাকাবাসীর কাছে ‘কিলার লিটন’ হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews