1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইসলামপন্থিদের ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার বললেন চরমোনাই পীর

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ গননা করুন

একতা ডেস্কঃ আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থিদের একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে মন্তব্য করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ইসলামপন্থিরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পীর সাহেব চরমোনাই। বাংলাদেশ এখন সম্ভাবনাময় সময় পার করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একদিকে সম্ভাবনাময় সময় পার করছে, অন্যদিকে ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ের সঠিক ও কার্যকর ব্যবহার না করা গেলে দেশ নতুন সংকটের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। বিপুল জনসমর্থন নিয়ে বর্তমান সরকার সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে, কিন্তু নানা ষড়যন্ত্র ও সমস্যা তাদের পিছু ছাড়ছে না। এমন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ফ্যাসিবাদের বিষদাঁত উপড়ে ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দিতে হবে।

সচিবালয়ে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং সেখানে আগুন লাগে, তাহলে নিরাপত্তার নিশ্চয়তা কোথায়? এ ঘটনায় জড়িত কুশীলবদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন দলের সিনিয়র সভাপতিমণ্ডলীর সদস্য সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম(শায়খে চরমোনাই), নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, মাহবুবুর রহমান, মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews