1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপি ৬৩ দলের শীর্ষ নেতাদের পিঠা পাঠাচ্ছে

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ গননা করুন

একতা ডেস্কঃ একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে থাকা ৬৩টি রাজনৈতিক দলের শীর্ষনেতাদের বাসায় শীতকালীন পিঠা পৌঁছে দিচ্ছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার এ কার্যক্রম শুরু করেছে দলটি। এই কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজনৈতিক সৌহার্দের অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৭-৮ রকমের পিঠা পাঠানো হচ্ছে। রাজনৈতিক দলগুলো ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদেরও শীতকালীন এই পিঠা পাঠাচ্ছে দলটি।

পিঠা বিতরণের এই কার্যক্রম তত্ত্বাবধান করা হচ্ছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকেবিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই উপহার পৌঁছে দিচ্ছেন।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শীতকালীন পিঠা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews