1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কায়কোবাদ ১৩ বছর পর দেশে ফিরলেন

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ গননা করুন

একতা ডেস্কঃ রাষ্ট্র সংস্কার করবে গণতান্ত্রিক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার বিরুদ্ধে সতর্ক করে বলেন, জনগণকে রক্ষা করতে হবে। ১৩ বছর পর সৌদি আবর থেকে ফিরে গতকাল শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

গতকাল দুপুরে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তাকে স্বাগত জানাতে কুমিল্লার মুরাদনগর থেকে চারশ বাসসহ সহস্রাধিক মাইক্রোবাসযোগে নেতাকর্মীরা বিমানবন্দরে জড়ো হন। ওই সময় বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

তিনি বলেন, ১৯৯৬ সালে ইসলামি দলগুলোর ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আমরা যারা একত্রে থেকে আন্দোলন করেছিলাম, ব্যক্তিস্বার্থের জন্য যদি আমরা বিভক্তি হই, তা হলে ১৯৯৬ সালের মতো ঘটনা ঘটবে। ২০০১ সালের সরকারের পরবর্তী যে ঘটনা ঘটেছে, সে ঘটনা আবার ঘটতে পারে, যদি আমরা একত্রে না থাকতে পারি। যেমনিভাবে লগিবৈঠার ঘটনা ঘটেছিল। তিনি বলেন, বিগত জালিম সরকারের সময়ে যেভাবে ঘুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি এবং নির্যাতন করা হয়েছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমাদের আবার সেই আগের রূপ ভোগ করতে হবে। জনগণকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, ঘুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি থেকে মুক্ত রাখতে হবে।

তিনি দলের নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসাকে অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নেয়, তাহলে একটি সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews