একতা ডেস্কঃ আগামীকাল মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। তবে একদিন আগে কয়েকজন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকা ক্যাপিটালসের হয়ে নাম লিখিয়েছেন আলাউদ্দিন বাবু। সদ্য সমাপ্ত এনসিএলে দারুণ অলরাউন্ড পারফর্ম করেছেন তিনি। তারই ফল পেলেন এবার।
এদিকে দুর্বার রাজশাহী দলে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি। আজ রবিবার তিনি অনুশীলনেও যোগ দিয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে খেলার ডাক পান স্পিনার টিপু সুলতান। ইতোমধ্যে তিনি দলের সঙ্গেও যোগ দিয়েছেন। সবমিলিয়ে শেষমুহূর্তেও নিজেদের মতো করে স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে তোড়জোড় চালাচ্ছে দলগুলো।

Leave a Reply