1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

রাশিয়া যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপ নিচ্ছে

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ গননা করুন

একতা ডেস্কঃ স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ক্ষেত্রে প্রস্তাবিত যে স্থগিতাদেশ বা বাধ্যবাধকতা আছে, রাশিয়া তা বাতিল করবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কারণ যুক্তরাষ্ট্র এ ধরনের অস্ত্র মোতায়েন শুরু করেছে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রাশিয়াও এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে শুরু করবে। রুশ সংবাদমাধ্যম আরআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেছেন লাভরভ।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কৌশলগত ক্ষেত্রে অস্থিতিশীল কার্যক্রম বিশ্লেষণের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করছি এবং সেই অনুযায়ী সেখান থেকে উদ্ভূত হুমকির বিবর্তন মূল্যায়ন করছি। আজ এটি স্পষ্ট যে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে। স্বল্প ও মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ক্ষেত্রে আমাদের স্থগিতাদেশ বা বাধ্যবাধকতা কার্যত আর টিকে নেই এবং এটি বাতিল করতে হবে। যুক্তরাষ্ট্র অহঙ্কারপূর্ণভাবে রাশিয়া ও চীনের সতর্কবার্তা উপেক্ষা করেছে এবং বাস্তবে এই শ্রেণির অস্ত্র বিভিন্ন অঞ্চলে মোতায়েন শুরু করেছে।’

স্নায়ুযুদ্ধের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন তা প্রশমিত করতে চুক্তি করেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ১৯৮৭ সালে স্বাক্ষরিত সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ নামে পরিচিত সেই চুক্তিই প্রথম কোনো উদ্যোগ, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনকারী উৎপাদন সীমিত করার কথা বলা হয়েছিল। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আইএনএফ থেকে প্রত্যাহার করে নেন। ওই সময় তিনি অজুহাত দিয়েছিলেন। মস্কো এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। তবে ক্রেমলিন বরাবরই এটিকে অস্বীকার করেছে। তবে ওই সময়ও রাশিয়া চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয়নি। বরং ওই সময় ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ওপর নিজস্ব নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কিছুদিন আগে পুতিন সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন।

গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আবার মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করার ঘোষণা দেন এবং প্রয়োজনে সেগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews