1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ জর্জিয়ায়

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ গননা করুন

একতা ডেস্কঃ জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে হাজারো বিক্ষোভকারী প্রতিবাদী মানববন্ধন করেছেন নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণের মধ্যেই। বিবিসির তথ্যে জানা গেছে, ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির মিত্র সাবেক পেশাদার ফুটবলার মিখাইল কাভেলাশভিলি রবিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জর্জিয়ার যোগদানের আবেদন সরকার স্থগিত করার পর থেকে দেশটিতে রাজনৈতিক সংকট চলছে। এই রাজনৈতিক সংকটের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কাভেলাশভিলি।

দেশটিতে অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে ১২ বছর ধরে দেশ শাসন করে আসা জর্জিয়ান ড্রিম জয় পায়। তবে কারচুপির অভিযোগ ওঠায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে আর তখন থেকেই রাজধানীর পথে পথে বিক্ষোভ শুরু হয়। জর্জিয়ার প্রধান চার বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখ্যানের পাশপাশি পার্লামেন্ট বয়কট করেছে। ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কাভেলাশভিলি একমাত্র প্রার্থী ছিলেন। এর আগে জুরাবিশফিরি এই নির্বাচনের নিন্দা জানিয়ে একে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছিলেন। এই অচলাবস্থার সমাধান কীভাবে হবে তা এখনও স্পষ্ট নয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews