1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৫ আগস্টের পর অপকর্মে লিপ্ত একটি দল বললেন রিজভী

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৭ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ৫ আগস্টের পর একটি ইসলামি দল ব্যাংক দখলসহ নানা অপকর্ম করছে। জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমি সেই দলটিকে বলতে চাই, আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত। শেখ হাসিনার ব্যাংক লুটপাট এবং ৫ আগস্টের পর আপনাদের লুটপাটের ঘটনাও জনগণ দেখেছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে সব গণতন্ত্রমনা শক্তির এক জায়গায় থাকার কথা ছিল, কিন্তু এই শক্তিকে ফাটল ধরিয়ে দু-একটি রাজনৈতিক দল নিজেদের ফায়েদা লোটার চেষ্টা করছে, মানুষ এসব জানে। জনগণ জানে কারা দেশপ্রেমিক, কারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। উপদেষ্টাদের প্রায় অনেকেই সবক দেন, দু-একটি দলও সবক দেয় যে, চাঁদাবাজ বিদায় হয়েছে, আর কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না। চাঁদাবাজ না আসুক, এসব কাদের উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, এস আলমদের উত্তরসূরি হিসেবে ৫ আগস্টের পর দেখেছি, একটি রাজনৈতিক দল কীভাবে ইসলামি ব্যাংক গ্রাস করে নিল। তা হলে কোন মুখে বলছেন। এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে এটা বলছেন তা আমরা কি বুঝি না? জেলায় জেলায় টার্মিনাল দখল, সিএনজি স্ট্যান্ড দখল, টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয়? অথচ বিএনপির নামে কলঙ্ক লেপনের চেষ্টা করেন।

রিজভী বলেন, আপনারা ‘৭১-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ‘৭১ ও ‘৯০-এর গৌরব বিএনপির। এরশাদের সঙ্গে ‘৮৬ সালে নির্বাচনে যাননি? এটাও তো জনগণ জানে। বিএনপি তখন নির্বাচনে যায়নি। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফেকি করা? এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, সহ-অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews