1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মাগুরা জেলা প্রশাসক ভূমি অফিস পরিদর্শন করলেন

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ গননা করুন

একতা ডেস্কঃ মাগুরাজেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। রবিবার তিনি পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সব কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন। এ ছাড়া তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করে রুমের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ অফিস ও হাজরাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে ইছাখাদা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি হাজরাপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাজরাপুর আশ্রয়ণ কেন্দ্র ও একটি বাড়ি একটি খামার সমিতির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাজরাপুর আশ্রয়ণ কেন্দ্রে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি হাজীপুরে অবস্থিত ডা. লুৎফর রহমান অডিটরিয়াম ও লাইব্রেরি পরিদর্শন শেষে মাগুরা সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শন শেষে তিনি উপজেলায় গৃহীত ইনোভেশন কার্যক্রম ও উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি ভূমি অফিস প্রাঙ্গণে গাছ রোপণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews