1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অজ্ঞান পার্টির শিকার

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ গননা করুন

একতা ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় হামজা এক্সপ্রেস পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। ৩০ ডিসেম্বর, সোমবার ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু জানান, আমরা জানতে পারি চট্টগ্রাম থেকে হামজার এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো-ব ১৪-০২৫৬) করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে যাত্রাবাড়ীতে নামেননি। চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে। এ সময় বাসের সুপারভাইজার পারভেজ অনেক ডাকাডাকি করলে তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে ৬০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews