1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

শিশু নুসাইবাকে ঢাকায় নিয়ে বিক্রি করেন বাবা

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ গননা করুন

একতা ডেস্কঃ চাঁদপুর জেলার উত্তর মতলবে দেড় মাস বয়সী নুসাইবাকে ঢাকা নিয়ে বিক্রি করেছিলেন বাবা। পরে পুলিশের সহযোগিতায় শিশুটি মায়ের কোলে ফিরেছে। ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গত বছরের ২৪ এপ্রিল উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আজার ও একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধা ভালোবেসে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে মেয়ে সন্তান নুসাইবা আক্তারের জন্ম হয়। এরপর থেকে তাদের মধ্যে বিবাধ শুরু হয়। একপর্যায়ে গত ২২ ডিসেম্বর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।

তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে সই রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা ও তার পরিবার। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেয়। এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে শ্বশুর, স্বামী ও ননদকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই শাহাদাৎ হোসেন নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে থানার ওসি মো. রবিউল হক নুসাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। বৃষ্টি আক্তার বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বিক্রি হয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়েছি এবং পুলিশকে ধন্যবাদ জানাই।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে রোববার সকালে ঢাকা থেকে উদ্ধার করে। শিশুটির মা-বাবা বিবাহ বিচ্ছেদ হওয়ায় তাকে তার মায়ের কোলে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে তার মায়ের কাছে রেখে ভরণপোষণের খরচ দেবেন বলে অঙ্গীকার করেন বাবা ইমরান মৃধা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews