1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হল

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ গননা করুন

একতা ডেস্কঃ অজ্ঞাত দূবৃত্তরা টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল রাতের অন্ধকারে গুঁড়িয়ে দিয়েছে।

৩০ ডিসেম্বর, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর উদ্যোনে স্থাপিত এসব ম্যুরালগুলো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে মুক্তমঞ্চের পাশে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের দুই পাশ ভেঙে ফেলে আন্দোলনকারীরা। এসময় পাশে থাকা জাতীয় চারনেতার ম্যুরালও ক্ষতিগ্রস্ত হয়। গত সোমবার রাতের আঁধারে ভেকু দিয়ে তা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল। রাতে ভাঙা হলেও টাঙ্গাইল সদর থানার পুলিশ এখনও বিষয়টি জানেন না।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, পৌর উদ্যানে স্থাপিত ম্যুরাল ভাঙার বিষয়টি এখনও জানি না। স্থানটিও পরিদর্শন করা হয়নি। জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য জানতে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews